Skip to main content

Posts

Showing posts with the label আমার কবিতা

প্রেমের শেষ পরিনতি ও আমি

প্রেমের শেষ পরিনতি ও আমি ****************** আশা করি সবাই ভাল আছেন, আমার ব্লগসাইটে আপনাকে স্বাগতম আজকে যে পোষ্ট টি করতেছি এর সাথে বর্তমান বেশির ভাগ মানুষই জরিত।। আশা করছি সবাই পড়বেন। ✈✈✈✈✈✈✈✈ একজন ছেলে মেয়ে কখন বেচে থাকার মায়া হারিয়ে ফেলে.... কখন তারা মদ, গাজা,ইয়াবা ইত্যাদি মাদক নেশায় আসক্ত হয় ,,,,,,, কেউ আছে শখ করে  কেউবা আবার চাপে পরে, ,খুব কমই মানুষ আছেন যারা শখ করে এই নেশায় আসক্ত হয় বেশির ভাগ নেশায় আশক্ত হচ্ছেন, নিপিরিত নির্যাতিত, মানুষ রাই কেউ প্রেমে ব্যার্থ হয়ে,কেউ সংসারে বিবির সাথে ঝগড়া করে কেউ বা এর শিকার হচ্ছেন নানান রকম হতাসায়,,, এগুলো সব চাপের কারনেই হয়ে থাকে,,,,, আর এই চাপ গুলো যদি আজকে না থাকত তাহলে মানুষ এই নেশায় হয় ত এত বেশি আসক্ত হত না ,, গাছের ডাল কেটে যেমন বাগান কে নিরসন করা যায় না তেমনি সেই নিপিরিত, নির্যাতিত মানুষ দের কে,,, অপমান করে এই সব বদ্ধ করা সম্ভব না,,,,, আপনার কি মনে হয় না, একটি মেয়েকে যখন একটি ছেলে মনে প্রানে ভালবাসে,, আবার সেই মেয়েটি যদি তাকে অশিকার করে তাহলে সেই ছেলেটির অবস্থা কি হতে পারে,, প্রায় শোনা যায় গাড়ির নিচে মাথা দিয়েছ...

প্রিয় বাবা। মোঃ আব্দুর রশিদ

"প্রিয় পিতা" মো:আব্দুর রশিদ সূর্য স্নানে দগ্ধে, আপন কায়ে ব্যথা লয়ে মম শিরে বৃক্ষ ছায়া হয়ে,  সর্বদা যে দাঁড়ায়ে তথা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা। বর্ষার প্লাবনে ভিজে, আপন গাত্রে কাঁপুনি করে মম মাথায় ছাতা ধরে সর্বসম যে থাকে হেথা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা। কষ্টের গহিনে থেকে, আত্মসুখ পরিহরে মম সুখের রাজ্য গড়ে যে ভুলে আপন ব্যথা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা। আত্ন অভিলাষ ভুলে সহৃদয় হেলায়ে, মম হৃদয় বাঞ্ছা খুলে যে কহে মোর কথা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা। প্রথম মাতৃস্থানে, বসিয়ে আপন তনয়া; "বাবা"বাবা" কলরবে যে ডাকে সর্বদা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা।

মা। মো:আব্দুর রশিদ

"মা" মো:আব্দুর রশিদ আজ আমি বসে আছি, পা দুটো এলিয়ে দিয়ে,, কী আয়েশি ভঙ্গিতে, কিন্তু একদিন তো আমি, বসতেই পারতাম না! কে শেখালো বসতে আমায়? আজ আমি দাঁড়িয়ে আছি, হাটছি, খেলছি ও দৌড়াচ্ছি,, কারও কোন সাহায্য ছাড়াই, কিন্তু একদিন তো আমি, ঠিকমত দাঁড়াতেই পারতাম না! কে শেখালো দাঁড়াতে আমায়? আজ আমি গলাধঃকরণ করছি, কত শত শক্ত খাবার, কিন্তু একদিন তো আমি, খেতেই পারতাম না, এমনকি কোন নরম খাবারও নয়! কে শেখালো খেতে আমায়? আজ আমি কল্পনা করছি, কলম খাতা রাঙিয়ে তুলছি, হাজারো ছন্দ আর কবিতায়, কিন্তু একদিন তো আমি, লিখতেই পারতাম না! কে শেখালো লিখতে আমায়? আজ আমি ভীষণ বাকপটু, জয় করেছি কতশত মঞ্চ, আবেগ আর জ্বালাময়ী বক্তৃতায়, কিন্তু একদিন তো আমি, কথা বলতেই পারতাম না! কে শেখালো বলতে আমায়? আজ আমি খুবই সহনশীল, হাজারো কষ্টে চক্ষু বেয়ে, গড়িয়ে পড়ে না অশ্রুফোটা, কিন্তু একদিন তো আমি, সামান্য বিষয়েই কেঁদে ফেলতাম! কে শেখালো সহনশীলতা আমায়? কে? কে? কে? এরুপ শতসহস্র প্রশ্নের উত্তর, খুঁজতে গিয়ে পেলাম আমি যা, সবকিছুর পিছনেই অবদান রেখেছ...

বাবা । মো: আব্দুর রশিদ

"বাবা"  মো: আব্দুর রশিদ কেউ ডাকে আব্বু, আবার কেউবা আব্বা, সবার চেনা পরিচিত শব্দ বাবা। বাবা, শব্দটি অতি ছোট! এর সাথে জড়িয়ে থাকে কত জীবন থাকে কত মানুষের কাল্পনিক স্বপন। নিজ সন্তানের যতো আবদার পূরণের মাঝেই সুখ তার, শত কষ্টেও মুখে থাকে হাসি তার দোয়ায় থাকে পরিবারের খুশি, সবার খুশিতেই তিনি হন সুখী অন্যের দুখে তিনি হন দুখী। ভালোবাসার প্রকাশ মুখে ফোটে না তার কাজকর্মেই দেখিয়ে দেন ভালোবাসার উপহার। তিনি কোনো সিনেমার নায়ক নন তিনি শত মানুষের চাওয়া নন ‘আশা’ এর আরেক নাম তিনি হন। কোনো রূপকথাতেও তার স্থান নেই তিনি থাকেন বাস্তব জগতের পৃথিবীতে, সবার স্বপ্ন পূরণেই তার জীবন লড়াই তিনি থাকেন সন্তানের পৃথিবী হয়ে। হাজার সালাম রাখি তার চরণে যিনি থাকেন পরিবারের ঢাল হয়। তিনি হলেন বাবা, তিনি হলেন বাবা।

মা । মো:আব্দুর রশিদ

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভাল আছেন।আমার ব্লগার সাইটে আপনাকে সাগতম।আমাদের এই সাইটে আপনারা প্রয়োজনীয় সকল পোষ্ট পাবেন। আমাদের পোষ্ট গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।        "মা"                   মো:আব্দুর রশিদ        চাঁদনী রাতে        নদীর কূলে মাথা রেখে        তোমার কোলে। গুণতাম কতো তারা    সাক্ষী আছে যারা। মা আমি আকাশ ছুঁবো, তোমার জন্য তারা আনব আকাশের পাখি হয়ে, নদীর মতো বয়ে তোমায় নিয়ে পৃথিবী ঘুরবো। তুমি বলতে,                  ওরে আমার অবুঝ খোকা         আমার আছে কি কোনো ইচ্ছে বাকি?                  তুই আমার সকাল সন্ধ্যা                             আমার আচঁলে তুই বান্ধা।          ...